শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

নীলফামারীতে ১২০টি বাড়িঘর পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

barn-3

আওয়ার ইসলাম:  নীলফামারী সদর উপজেলার গোরগ্রাম ইউনিয়নে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ১২০টি ঘরবাড়ি। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা ।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত প্রায় সাড়ে ১০টার দিকে  নীলফামারী, ডোমার ও দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছিল বলে সূত্র জানিয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেয়াজুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, ওই গ্রামের নরেশ চন্দ্র রায়ের বাড়ির রান্না ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ওই এলাকার অন্যান্য বাড়িতে ছড়িয়ে পড়ে। একে একে ৫০টি পরিবারের ১২০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে নীলফামারী, ডোমার ও দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভাতে শুরু করে। এতে ঘরে থাকা সব জিনিসপত্র এবং একটি মোটরসাইকেলসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এ বি আর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ