মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

অভিযোগ না পেয়ে জাকির নায়েকের ফাউন্ডেশনের বিরুদ্ধে তদন্ত বন্ধ করল পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Zakir-Naik-Peace-TV copyআওয়ার ইসলাম: মুম্বাই পুলিশ কর্তৃক জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (IRF) এর বিরুদ্ধে চলমান তদন্ত বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ বলছে, আইআরএফ-এর বিরুদ্ধে ৬০ কোটি টাকা অনিয়মের কোনো অভিযোগ তারা পায়নি।

মুম্বাই পুলিশ জানিয়েছে, আইআরএফ-এর অনিয়মের তদন্ত করার জন্য, আমাদের একটি অভিযোগ প্রয়োজন। কিন্তু আইআরএফ যে ৬০ কোটি বৈদেশিক টাকা অনুদান পেয়েছে তা সন্দেহজনক প্রমাণিত করতে হলে তার বিরুদ্ধে যথাযথ অভিযোগ থাকা উচিত, তা আমরা খুঁজে পাইনি, আর এ ব্যাপারে কেউ প্রতারিত হওয়ার অভিযোগ নিয়ে এগিয়েও আসেনি। তাই পর্যাপ্ত অভিযোগের অভাবে, আমরা এই তদন্ত বন্ধ করলাম।

মহারাষ্ট্র রাজ্যের গৃহ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেস কে একথা জানিয়েছেন।

অভিন্ন দেওয়ানী বিধি’র বিরুদ্ধে পশ্চিমবঙ্গে হাজারো ইমামের সমাবেশ

গত জুলাইয়ে ঢাকার গুলশানে জঙ্গি হামলার পর হামলাকারী দুজন তার বক্তব্যে অনুপ্রাণিত হয়েছেন এমন অভিযোগ পেয়ে ভারতে জাকির নায়েককে নিষিদ্ধ করা হয়। একই সঙ্গে তার প্রতিষ্ঠিত রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে তদন্তে নামে পুলিশ। একই অভিযোগে বাংলাদেশেও তার পরিচালিত পিসটিভি ও পিসস্কুল নিষিদ্ধ করা হয়।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

desh_final


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ