
আওয়ার ইসলাম: লন্ডনে ওলামা-মাশায়েখ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান বলেছেন, সংখ্যাগরিষ্ট মুসলমানের বাংলাদেশে ইসলামী তাহযিব তামাদ্দুনের আলোকেই শিক্ষানীতি ও পাঠ্যসূচি প্রণয়ন করতে হবে। স্কুলের পাঠ্যপুস্তকে বিদায় হজসহ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বস্তু বাদ দিয়ে হিন্দুত্ববাদ ও শিরকি বিষয়সমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে তা কোনভাবেই আমরা মেনে নেব না।
তিনি বলেন, ইসলামী শিক্ষা বাদ দিয়ে যে শিক্ষানীতি করা হয়েছে তা অবিলম্বে বাতিল এবং বিতর্কিত পাঠ্যসূচি সংশোধন করতে হবে।
কাওমী মাদরাসা শিক্ষা সনদের সরকারি স্বীকৃতির বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে দায়িত্বশীল উলামায়ে কেরাম দের উদ্দেশ্য করে তিনি বলেন, দাওরায়ে হাদীসের স্বীকৃতি নিবেন নাকি পুরো সিস্টেমের স্বীকৃতি নিবেন তা সকলে বসে ঐক্যবদ্ধ হয়ে নিতে হবে। আলেম উলামাদের ঐক্যের উপর গুরুত্ব আরোপ করে বলেন, ঐক্যবদ্ধভাবে যা হয় তা সকলকে মেনে নেয়ার মধ্যেই সামগ্রিক কল্যাণ রয়েছে।ওলামায়ে কেরামের মধ্য বিচ্ছিন্নতা থাকলে ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগস্থ হবে।
তিনি আর বলেন স্বীকৃতি হলেও ইসলাম থাকবে না হলেও ইসলাম থাকবে। কিন্তু উলামায়ে কেরাম না থাকলে এদেশে ইসলামের নাম নিশানাও থাকবে না। আমরা কাওমী মাদরাসা শিক্ষার স্বীকৃতি চাই । স্বীকৃতির নামে সরকারের নিয়ন্ত্রণ চাই না। তিনি কাওমী মাদরাসার স্বাধীনতা ও স্বকীয়তা বজায় রেখে সরকারি স্বীকৃতির বাস্তবায়নের দাবি জানান।
তিনি বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে বাংলাদেশে বর্তমান সরকারের ইসলাম বিরোধী শিক্ষানীতি ২০১০ ও বিতর্কিত শিক্ষা আইন২০১৬ বাতিল, পাঠ্যসূচি সংশোধন এবং কওমী মাদরাসার স্বাধীনতা ও স্বকীয়তা বজায় রেখে শিক্ষা সনদের সরকারী স্বীকৃতি বাস্তবায়নের দাবীতে গত কাল ৩০ অক্টোবর,রবিবার,পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে আয়োজিত ওলামা-মাশায়েখ সম্মেলনে প্রধান অতিথির ভাষনে উপরোক্ত কথা গুলো বলেন।
সংগঠনের সভাপতি শায়খুল হাদীস মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা ফয়েজ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বৃটেনের অন্যতম শীর্ষ আলীম, জামেয়া ইসলামিয়ার বার্মিংহ