শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

মাদরাসা শিক্ষার্থীদের মাঝে কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশনের বস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kushtia

আওয়ার ইসলাম: মঙ্গলবার (১ নভেম্বর) স্বেচ্ছাসেবী সংস্থা 'কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশন' এর উদ্যোগ মাদরাসা শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। কুষ্টিয়া'র ভেড়ামারা সাতবাড়িয়া 'দারুত তাক্বওয়া মাদরাসা'র হলরুমে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের হাতে বস্ত্র তুলে দেন কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান খান এবং দপ্তর সম্পাদক সাংবাদিক ইবরাহীম খলীল। আরো উপস্থিত ছিলেন জনাব নকীব আহমদ, মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হান্নান, শিক্ষক ক্বারী হাফিজুর রহমান, মো: হাফিজুল ইসলাম, হাফেজ নাজমুল হাসান, মাওলানা শরীফুল ইসলাম, মাওলানা ইমরান হোসেন প্রমুখ।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন পোশাক পেয়ে ছোট্ট সোনামুনিরা এত খুশি হয়েছে যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। মাদরাসা কর্তৃপক্ষও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

kushtia2

পোশাক বিতরণ শেষে কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান খান বলেন, কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশন ভবিষ্যতে সেবার এ ধারা অব্যাহত রাখবে।

তিনি আরো বলেন, কুষ্টিয়া উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা শহীদুল ইসলাম ফারুকী সেবা ও উন্নয়নের একটি রূপরেখা নিয়ে সামনে অগ্রসর হচ্ছেন। ইতোমধ্যে তিনি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সেবা ও উন্নয়নমূলক বহুমূখী কার্যক্রম আন্জাম দিয়ে যাচ্ছেন। এটা তারই একটি অংশ। পরিশেষে তিনি সকলের দুআ ও সহযোগিতা কামনা করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ