শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ibনিজস্ব প্রতিনিধিঃ  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রক্টর হিসেবে ২৩ অক্টোবর যোগ দিয়েছেন সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল কবীর।

তিনি আজ প্রক্টরিয়াল বডির সদস্যগণকে সাথে করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে এবং শহীদ মিনার ও স্বাধীনতা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম’কে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সদ্য বিদায়ী প্রক্টর প্রফেসর ড. মো: মাহবুব হোসেন ও প্রক্টরিয়াল বডির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২২ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের ৫৪তম সভার সিদ্ধান্তক্রমে অনুমোদন সাপেক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর প্রথম সংবিধির ১৫(১) ধারা মোতাবেক পরবর্তী দুই বছরের জন্য তাকে প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়।

নবনিযুক্ত প্রক্টর ড. মো. জাহিদুল কবীর বলেন, শিক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠুভাবে বজায় রাখার জন্য যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, আমি সেইসব পদক্ষেপ গ্রহণ করব। বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যের মধ্যে আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে সব সময় কাজ করে যাবো। প্রক্টরের দায়িত্ব অর্পণ করায় তিনি উপাচার্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ