বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৯ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


ফুলপুরে ডিসির মতবিনমিয় সভা; উন্নয়ন অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dc_fulpurএম এ মান্নান: ময়মনসিংহের ফুলপুর অফিসার্স ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান স্থানীয় প্রশাসন, রাজনীতিক নেতৃবৃন্দ, সুধীমহল ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী উপজেলার আয়তন, জনসংখ্যা, শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণনা তুলে ধরার পাশাপাশি এ উপজেলাকে সমৃদ্ধশীল ও সুষমাম-িত করে গড়ে তুলতে নানা চাহিদা ও সমস্যার বর্ণনা দেন। এরপর নবাগত জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান অত্যন্ত ধৈর্য্যরে সাথে উপস্থিত সুধীমন্ডলীর বক্তব্য শুনেন।

সাংবাদিক এটিএম রউিল করিম রবি ফুলপুরে একটি গেস্ট হাউজের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ছনধরা ইউনিয়নের চেয়ারম্যান জিএসপির পরিমাণ বৃদ্ধির দাবী জানান। ফুলপুর উপজেলা পরিষদ থেকে বালিয়া মোড় পর্যন্ত একটি ওভার ব্রীজের দাবী জানান দৈনিক তথ্যধারা ও দৈনিক ময়মনসিংহ প্রতিদিন পত্রিকার সাংবাদিক এম এ মান্নান। ফুলপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ একটি কবিতা পাঠ করেন। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি স্কাউট ভবনের দাবী জানান। ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন ইবতিদায়ী শাখায় ৪ জনের স্থলে ৬/৭ জন শিক্ষক নিয়োগ, উপবৃত্তি ও মাদরাসা জাতীয়করণের দাবী তুলে ধরেন। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ফুলপুর ডিগ্রি কলেজে নিযমিত পাঠদানসহ ছাত্রশিক্ষকের উপস্থিতির দাবী জানিয়ে বাসস্ট্যান্ডের দাবী জানান। সাংবাদিক নুরুল আমিন শাক সবজি সংরক্ষণের লক্ষ্যে একটি হিমাগার, সাংবাদিকদের বসার স্থান ও জমি খারিজের ভোগান্তি নিরসনের দাবী জানান।

খারিজের ব্যাপারে ডিসি বলেন, স্পেসিফিক অভিযোগ করুন ব্যবস্থা নেয়া হবে। এর জওয়াবে যুবলীগ নেতা বাদশা আলমগীর বলেন, সমস্যা নিরসনে এখন চেষ্টা চলছে। তবে গত কিছুদিন পূর্বে অবস্থা এমন বেগতিক ছিল যে, খারিজ গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছিল। তিনি বাস টার্মিনাল ও হাসপাতালে ওটি চালু করার দাবী তুলে ধরেন। পিডিবি ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা তাদের সমস্যা তুলে ধরেন। মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রওশনারা বেগম বেঞ্চ সমস্যা ও পরীক্ষা নেয়ার জন্য পৃথক পরীক্ষা হলের দাবী জানান। ক্রীড়া সংস্থার সেক্রেটারী স্বপন খেলার সরঞ্জমাদি ও মাঠ দাবী করেন। সাংবাদিক বিল্লাল বাল্য বিবাহে নিরুৎসাহিত করতে ফেইসবুকের অপকারিতা রোধকল্পে ব্যবস্থা দাবী করেন।

কৃষি অফিসার তার অফিসে জনবল বৃদ্ধি, যাতায়à