সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

রাহমানিয়ায় চলছে স্বীকৃতি বিষয়ক গোলটেবিল বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rahmani_boithak2আওয়ার ইসলাম: মাসিক রাহমানী পয়গামের উদ্যোগে রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়া সাত মসজিদ মিলনায়তনে চলছে কওমি সনদের স্বীকৃতি বিষয়ক গোলটেবিল বৈঠক। বৈঠকে উপস্থিত আছেন শীর্ষস্থানীয় আলেম ওলামা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মাওলানা মাহফুজুল হকের সভাপতিত্বে এবং শায়খুল হাদিস মাওলানা মামুনুল হকের উপস্থাপনায় সকাল ১০ টায় শুরু হয় বৈঠক। বৈঠকে উপস্থিত রয়েছেন, শায়েখ জাকারিয়া রহ. ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ, বিশিষ্ট আলেম ও গবেষক মাওলানা উবায়দুর রহমান খান নদবী, মাদরাসা দারুর রাশাদের শিক্ষা সচিব মাওলানা লিয়াকত অালী, মাসিক আল কাউসারের নির্বাহী সম্পাদক মাওলানা শরীফ মোহাম্মাদ, শিক্ষাবিদ মাওলানা ড. ঈসা সাহেদী, টিভি উপস্থাপক গাজী মুহাম্মদ সানাউল্লাহ, মাওলানা এহসানুল হক ও আমিন ইকবাল।

এ ছাড়াও  ও প্রফেসর ড. মাওলানা হিজবুল্লাহ বৈঠকে অংশ নিবেন বলে জানা গেছে।

বৈঠকে নেতৃবৃন্দ্র চলমান সময়ে কওমি সনদের স্বীকৃতি নিয়ে বিশদ আলোচনা করবেন। কওমি সনদের স্বীকৃতির প্রয়োজনীয়তা এবং স্বীকৃতির ফল কেমন হতে পারে এসব নিয়েও আলোচনা হবে বৈঠকে।

বিস্তারিত আসছে...

আরআর 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ