রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত

ওলামা মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জানালেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ahmad-safiআওয়ার ইসলাম: দেশের কওমি মাদ্রাসা সংশ্লিষ্ট ওলামায়ের কেরামের প্রতি আগামী সোমবার ঢাকা মিরপুর জামেয়া হোসাইনিয়া আরজাবাদ মাদ্রাসায় ওলামা-মাশায়েখ সম্মেলনে শরীক হওয়ার আহ্বান জানিয়েছেন বেফাক সভাপতি দেশের শীর্ষ আলেম শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী। তিনি বলেন, সকাল ১০টায় শুরু হওয়া উক্ত সম্মেলনকে সফল ও স্বার্থক করে চলমান কওমি সনদ ইস্যুতে আলেমদের ঐক্যবদ্ধ অবস্থানের জানান দিতে হবে।

সনদ ইস্যুসহ কওমি মাদ্রাসার যে কোন বিষয়ে আমাদেরকে ভারতের দেওবন্দ মাদ্রাসার নজির সর্বাবস্থায় সামনে রাখার আহ্বান জানান বেফাক সভাপতি আল্লামা আহমদ শফী।

বেফাক সভাপতি বলেন, সোমবারের ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার মধ্য দিয়ে আমাদের ঐক্যবদ্ধ জোরালো অবস্থান ও সিদ্ধান্তের জানান দিতে হবে। তিনি বলেন, সাংবিধানিকভাবে ধর্মীয় শিক্ষা গ্রহণের স্বাধীনতা সকল নাগরিকের রয়েছে। এখানে অযাচিত হস্তক্ষেপ করতে কাউকে সুযোগ দেওয়া হবে না। আমাদের সামনে বৃহৎ প্রতিবেশী হিন্দু অধ্যুষিত ভারতের কওমি মাদ্রাসা পরিচালনা পদ্ধতির নজির রয়েছে।

আল্লামা শফী আরও বলেন, কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থা সাধারণ শিক্ষার স্কুল-কলেজ থেকেও অনেক বেশি উন্মুক্ত। সুতরাং এসব মাদ্রাসার শিক্ষাদানসহ সকল কার্যক্রম যে কেউ যখন তখন অবলোকন করার সুযোগ রয়েছে। কওমি মাদ্রাসায় মারামারি, দলাদলি ও রাজনৈতিক কারণে সরকার বিরোধী আন্দোলনে জড়িত হওয়ার ঘটনা নেই। আলেমরা শুধু ঈমান, আক্বীদার বিষয়গুলোতেই কথা বলে। যে কারণে কওমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মিথ্যাচারে জনগণ বিভ্রান্ত হন না।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ