মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

প্রয়োজনে আমি কমিশন থেকে সরে দাঁড়ানো, তবু স্বীকৃতি হোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

masudআওয়ার ইসলাম: ইকরা বাংলাদেশের পরিচালক ও শোলাকিয়া ঈদগাহ মাঠের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ বলেছেন, কওমি মাদরাসার স্বীকৃতি বিষয়ে অনেকে আমাকে নিয়ে প্রশ্ন তুলেন। বলেন, আমার কারণে নাকি স্বকীয়তা বজায় রেখে স্বীকৃতি হচ্ছে না। কিন্তু আমি বুঝি না, তারা কেন আমাকে প্রতিপক্ষ মনে করেন। তারা যদি এমনটাই মনে করেন যে, আমার কারণে স্বীকৃতি হচ্ছে না, তাহলে প্রয়োজনে আমি নিজেই কমিশন থেকে সরে দাঁড়াবো। তবুও চাই কওমি মদরাসার সরকারি স্বীকৃতি বাস্তবায়ন হোক।

বৃহস্পতিবার আমাদেরসময় ডটকমকে দেয়া সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি।

কওমি মাদরাসার স্বীকৃতি বিষয়ে নানারকম মতামত ঘুরছে। বেফাকের বৈঠক থেকে দেশের শীর্ষ স্থানীয় আলেমগণ মাওলানা ফরীদ উদ্দীন মাসউদের দিকে আঙ্গুল তুলেছেন। সরকারকে আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, কারো প্ররোচনায় স্বীকৃতি দিলে তা আমরা মানব না। এছাড়াও সরকার কমিশন গঠনে শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এবং বেফাকের প্রস্তাবনাকে পাশ কাটানো হয়েছে।

এসব নিয়ে প্রশ্ন করা হলে মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ ওই সাক্ষাৎকারে বলেছেন, তাদের মতামত নিয়েই কমিটি করা হয়েছে। পাশ কাটানো হয়নি। তবে সরকার যে পরিবর্তন করেছে সেখানে তার কোনো হাত নেই বলে জানান মাওলানা মাসউদ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ