মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক

অ্যাম্বুলেন্স আটকে গুলিবিদ্ধ ফিলিস্তিনির মৃত্যু নিশ্চিত করল ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

israelআওয়ার ইসলাম: অধিকৃত পূর্ব জেরুজালেমে এক ফিলিস্তিনি তরুণের বুকে গুলি চালিয়ে হত্যা করেছে ইসরায়েল। গুলিবিদ্ধ হয়ে ওই তরুণ যখন মৃত্য যন্ত্রণায় কাতর, তখনও ঘটনাস্থলে কোনও অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেয়নি ইসরায়েলি বাহিনী।

জেরুজালেমের সিলওয়ান অঞ্চলের এই ঘটনাটি নিশ্চিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার হওয়া ওই তরুণের নাম আলী শিওখি। তার বয়স ২০ বছর। ইহুদি সম্প্রদায়ের এক উৎসবকেন্দ্রিক ছুটির দিনকে সামনে রেখে মঙ্গলবার রাতে দখলীকৃত পূর্ব জেরুজালেম আর পশ্চিমতীরে সেনা মোতায়েন করছিল ইসরায়েলি বাহিনী। সে সময় ওই তরুণকে গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় ফিলিস্তিনিদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তবে বিক্ষোভের আগে জেরুজালেমের সিলওয়ান অঞ্চলে অভিযান পরিচালনা করে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ওই তরুণকে গুলি করার পর তাকে হাসপাতালে নেয়ার সুযোগও দেয়নি ইসরায়েলি বাহিনী। তাকে বহন করতে একটি অ্যাম্বুলেন্স পৌঁছানোর চেষ্টা করলে তা আটকে দেওয়া হয়েছে।

ইসরায়েলি বাহিনী লাশ গুম করতে পারে, এমন আশঙ্কা থেকে আলীর পরিবারসহ আরও অনেক ফিলিস্তিনি মিলে মঙ্গলবার রাতেই তাকে সমাধিস্থ করেন।

কমিটি’জ অব জেরুজালেম ফ্যামিলির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ মাস কারাভোগের পর এ বছরই একটি ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পান আলী শিওখি।.

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ