মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

হাটহাজারীতে বেফাকের বৈঠক চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

befaq-12আওয়ার ইসলাম: কওমি সনদের স্বীকৃতি, ১৭ সদস্যের কমিশন ও এ বিষয়ে মতানৈক্য নিরসনে হাটহাজারী মাদরাসায় শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি’র নেতৃত্বে বৈঠক চলছে। বৈঠক থেকে স্বীকৃতি ইস্যুতে চলমান দ্বন্দ্ব নিরসনসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

জানা যায়, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহা পরিচালক আল্লাম শাহ আহমদ শফীর সভাপতিত্বে মহাপরিচালকের কার্যালয়ে সকাল ১০ টায় শুরু হয় বৈঠক। এতে অংশ নিয়েছেন বেফাক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কওমি মাদরাসার স্বীকৃতি ইস্যুতে গত কয়েকদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন মাদরাসায় বৈঠক করেছে বেফাক নেতৃবৃন্দ। এসব বৈঠকে বেফাককে শক্তিশালী করাসহ চলমান দ্বন্দ্ব নিরসন ও আলেমদের ঐক্য গুরুত্ব পেয়েছে। পাশাপাশি দেওবন্দের আদলে বাংলাদেশের কওমি মাদরাসাগুলোর স্বীকৃতির দাবিকে জোড়ালো করেছে এসব অনুষ্ঠান।

হাটহাজারীতে চলা বৈঠক শেষ হবে বিকেলে। এর আগে কোনো সীদ্ধান্ত রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি। বৈঠক শেষ হলে আনুষ্ঠানিক বিবৃতি পাঠিয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে একটি সূত্র আওয়ার ইসলামকে জানিয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ