মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত কাতারের হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ 

খাদিজার উপর হামলার প্রতিবাদে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isha_sylhet-pngইমদাদ ফয়েজী: সিলেটের মানববন্ধন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট সরকারী মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস এর উপর বর্বরোচিত নৃশংস নিষ্ঠুর হামলার প্রতিবাদে এবং সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ৭ অক্টেবার শুক্রবার বিকাল ৫টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সিলেট মহানগরের সহ-সভাপতি মু. রবিউল ইসলামের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক শিহাব উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য মু. মাহমুদুল হাসান।

সভায় নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে খাদিজার উপর নৃশংসভাবে হামলাকারী বদরুলকে শাস্তি দিন। অন্যথায় এ ধরনের নৃশংস ঘটনা ঘটতেই থাকবে। বখাটেরা সুযোগ পেয়ে যাবে।

বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সিলেট জেলা সভাপতি নজির আহমদ, সেক্রেটারী মাওলানা ইমাদ উদ্দিন, ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা সহ-সভাপতি ইমরান আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ মোয়াজ্জেম হোসেন খান, মহানগর সাধারণ সম্পাদক মনির আহমদ, জেলা সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিছবাহ, মহানগর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক ইসমাইল আহমদ, জেলা কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক মাহফুজ আহমদ মাহী, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক মুফাজ্জল হোসেন, কলেজ সম্পাদক ওলিউর রহমান, স্কুল সম্পাদক ফয়জুল হাসান চৌধুরী, সদস্য জুবায়ের আহমদ প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ