মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

স্বীকৃতি পক্ষে চরমোনাই কুরআন শিক্ষা বোর্ডের ঐকমত্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

charmonai-quran-pngআওয়ার ইসলাম: বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের পক্ষে সহসভাপতি মাওলানা ফয়জুল করীমের নেতৃত্বে ৬ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার সন্ধ্যায় কওমী মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষ প্রতিষ্ঠাকল্পে গঠিত কমিটির আহ্বায়ক আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাত করে নিজেদের ঐকমত্যের কথা জানায়।

মাওলানা ফয়জুল করীম বলেন, সনদের স্বীকৃতি নিয়ে আর কোনো টালবাহানা নয়। স্বীকৃতি আদায়ে মরহুম চরমোনাইয়ের ভক্তকুল আল্লামা মাসঊদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ।

বৃহস্পতিবার রাতে মাওলানা মাসউদুল কাদির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কথা জাননো হয়।

আজ ৬ অক্টোবর ২০১৬ বৃহস্পতিবার সন্ধ্যায় আল্লামা মাসঊদের বারিধারার বাসভবনে কুরআন শিক্ষা বোর্ড নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

কাফেলায় আরো ছিলেন মুফতি সৈয়দ নুরুল করীম ও মাওলানা গাজী আতাউর রহমান। তারা স্বীকৃতিবিষয়ক কিছু প্রস্তাবনাও আল্লামা মাসউদের কাছে তুলে ধরেন।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের নেতৃবৃন্দের স্বীকৃতি বিষয়ক এগিয়ে আসাকে অভিনন্দন জানিয়েছে কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ। পরিষদ আহ্বায়ক মুফতি আবুল কাসেম ও মাওলানা ইয়াহইয়া মাহমুদ এক যুক্ত বিবৃতিতে বলেন, দেশের সব শীর্ষ আলেম একজোট। ইনশাআল্লাহ এবার আমরা স্বীকৃতি নিয়েই ঘরে ফিরবো।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ