শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

শ্রীমঙ্গল ছাত্র মজলিসের সভাপতি হলেন সাদিক, আতিক সেক্রেটারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sohailএহসান বিন মুজাহির, মৌলভীবাজার

ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার বার্ষিক সহযোগি সদস্য সমাবেশ ৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩টায় সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৬-২০১৭ সেশনের জন্য শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাদিকুর রহমান নির্বাচিত ও সেক্রেটারি আতিকুর রহমান মনোনীত হন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিসের সদ্যবিদায়ী কেন্দ্রীয় সভাপতি মাওলানা সোহাইল আহমদ।

মাওলানা সোহাইল আহমদ বলেছেন, সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগমের ওপর যে পৈশাচিক হামলা চালানো হয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। একের পর এক এ ধরনের অমানবিক ও পৈশাচিক ঘটনায় প্রশ্ন দেখা দিয়েছে এর শেষ কোথায়? তনু, মিতু, আফসানা, রিশার পর এবার খাদিজার ওপর হামলা হলো। অপরাধারীরা এতোটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তারা কোনো কিছুর তোয়াক্কা করছে না। প্রকাশ্য দিবালোকে জনারণ্যে চাপাতির কোপে ক্ষতবিক্ষত সিলেট সরকারি কলেজের মেধাবী ছাত্রী খাদিজা নার্গিসকে। এহেন বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি একটি মানবিক সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবমনোনিত মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ, সদ্যবিদায়ী জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ এহসানুল হক, নবমনোনিত জেলা সেক্রেটারি ইবরাহিম খলিল, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সহসভাপতি মাওলানা এম.এ রহীম নোমানী, প্রতিষ্ঠাকালীন ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা দিলওয়ার হোসাইন, সাবেক শ্রীমঙ্গল উপজেলা সভাপতি হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী, সদ্যবিদায়ী শ্রীমঙ্গল উপজেলা সভাপতি খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ