মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

স্বীকৃতি বিষয়ে মাওলানা মাহমুদুল হাসানের ১১ দফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mahmudul-hasanআওয়ার ইসলাম: জামিয়া যাত্রাবাড়ীর প্রিন্সিপাল ও শাইখুল হাদিস মাওলানা মাহমুদুল হাসান কওমি সনদের স্বীকৃতি বিষয়ে ১১ দফার একটি প্রস্তাবনা পেশ করেছেন। কওমি সনদের স্বীকৃতি ও ওলামায়ে কেরামের মতবিরোধ সম্পর্কে  মতামত জানতে আওয়ার  ইসলামের পক্ষ থেকে তার সাথে যোগাযোগ করা হলে তিনি এই প্রস্তাবনার কথা উল্লেখ করেন।

১.কওমি মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষ এফিলিয়েটিং ক্ষমতা সম্পন্ন একটি স্বাধীন ও স্বতন্ত্র কর্তৃপক্ষ হবে।

২.দারুল উলূম দেওবন্দের ৮ মূলনীতিই হবে কওমি মাদরাসা পরিচালনার মূলনীতি।

৩.এই কর্তৃপক্ষ নেসাবে তা’লীম বা পাঠ্যসূচি নির্ধারণ করবে। এতে সরকারের কোন হস্তক্ষেপ থাকবে না।

৪.কওমি শিক্ষা কর্তৃপক্ষ এফিলিয়েটিং অথরিটি ‍হিসাবে কওমি কর্তৃপক্ষ র ছাত্রদেরকে ডিগ্রী ও এম.এ-এর সার্টিফিকেট প্রদান করতে হবে।

৫.অন্যান্য বোর্ডসমূহ প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক তথা ইন্টারমিডিয়েট পর্যন্ত সার্টিফিকেট প্রদান করবে।

৬.যে সমস্ত মাদরাসা বোর্ডের অধিভুক্ত হবে না তারা পূর্বের ন্যায় স্বাধীন থাকবে।

৭.কওমি মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহাসচিবসহ সকল সদস্য হবেন কওমি শিক্ষায় শিক্ষিত শীর্ষস্থানীয় ওলামা মাশায়েখগণ।

৮.সকল বোর্ডের সভাপতি/মহাসচিব পদাধিকার বলে এই কর্তৃপক্ষের সদস্য হবেন।

৯.বোর্ডসমূহের বাহির থেকে ৭ জন শীর্ষস্থানীয় কওমি আলেম এই কর্তৃপক্ষের সদস্য হবেন।

১০.মহিলা কওমি মাদরাসার ১জন প্রতিনিধি এই কর্তৃপক্ষের সদস্য হবেন।

১১.এই কর্তৃপক্ষের সুপারিশে কওমি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে।

তিনি মনে করেন এই ১১ দফা প্রস্তাব গ্রহণ করা হলে স্বীকৃতি নিতে কোন পক্ষেরই আপত্তি থাকবে না।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ