শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

সঞ্জনন আবৃত্তি চর্চা কেন্দ্রের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sanjananবশির ইবনে জাফর

দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ঢাকা এর তত্বাবধানে পরিচালিত সঞ্জনন আবৃত্তি চর্চা কেন্দ্রের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী কলেজ অডিটোরিয়ামে উদযাপিত হয়েছে।

কলেজ অধ্যক্ষ জনাব সাহাদাত হুসেন রানা’র সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, দনিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি মু. শাহ নেওয়াজ প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্জনন আবৃত্তি চর্চা কেন্দ্রের সদস্যরা একক ও দলীয় আবৃত্তি উপস্থাপন করেন। মদন মোহন তর্কালঙ্কারের দেশাত্মবোধক কবিতা ‘পাখি সব করে রব’ দিয়ে সঞ্জনন এর আবৃত্তি শুরু হয়। ছাত্র সমাজের প্রতিনিধি নিহত সোহাগী জাহান তনুর উপর বিশেষ আবৃত্তি উপস্থাপনও করা হয় অনুষ্ঠানে।

এছাড়াও দেশের অন্যতম সংগঠন গণছায়া সাংস্কৃতিক ফোরামের সদস্যরা আবৃত্তি উপস্থাপন করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন জাতীয় আবৃত্তিকার, আবৃত্তি সংগঠক জনাব মাহিদুল ইসলাম মাহি। তার অসাধারণ ও হৃদয়কাড়া উপস্থাপনায় অডিটোরিয়ামে এক স্বপ্নজগতের আবহ বিরাজ করে। “তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি” অমর কবি সুনীল গঙ্গোপাধ্যায় এর এই কবিতা আবৃত্তিতে সকলের মাঝে ছড়িয়ে পড়ে নিজের জীবনের না পাওয়া যত যন্ত্রণা, যত সংস্কৃতি, যত বন্ধনা।

এছাড়াও সদ্য প্রয়াত সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক এর মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও নিরবতা পালন করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ