শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’ দীর্ঘদিনের দ্বীনি খেদমতের স্বীকৃতি পেলেন মুফতি আব্দুল কাইয়ুম বাংলাদেশের হজ কোটা বাড়ল আরও ৫ হাজার, মোট ৮৩ হাজার ৫০০ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু ১১ নভেম্বর, পরীক্ষা ৫ ডিসেম্বর হেরা গুহার আলো

ইসলামি সেবা সংগঠন `গ্লাস্টারকে' ইংল্যান্ডের রানী’র সম্মাননা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইংল্যান্ডের রানী ইসলামি সংগঠন ‘গ্লাস্টারকে’ তাদের সেবা মূলক কাজের জন্য সম্মাননা পুরষ্কার দেয়া হয়েছে।

৫০ বছর ধরে ব্রিটিশ সমাজে কল্যাণমূলক কাজ করার জন্য ইংল্যান্ডের রানী গ্লাস্টার-এর কর্মকর্তাদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।

এই সংগঠনটি সর্বপ্রথম মসজিদ নির্মাণ করে, তারা কোন মুসলমান মারা গেলে তাকে দ্রুত দাফনের ব্যবস্তা করে। এসব সেবা ও কল্যাণমূলক কাজের জন্য ইংল্যান্ডের রানী তাদের সম্মাননা দিয়েছেন।

সংগঠনটি ১৯৮৩ সালে আল-নুর মসজিদ নির্মাণ করেন, ২০০৭ সালে বন্যা দুর্গতদের সাহায্য করেন। ইনস্টিটিউটটি ব্রিটেনে এবং বিদেশেও মানুষের সাহায্য করে থাকে।

২০০৭ সালের বন্যার ঘটনায়, ১০০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক দেশ জুড়ে আক্রান্ত পরিবারদের বিশুদ্ধ পানি সাহায্য ও সর্বরাহ করেন। এবং তাদের অভিজ্ঞতাকে "সোমারসেট" এবং "ক্যাম্বেরিয়ার" সংকটে কাজে লাগান।

এই কেন্দ্রের এক কর্মকর্তা ইসমাইল মাহতার বলেন, এই সংগঠনের প্রধান কাজগুলোর মধ্যে একটি হচ্ছে যারা তাদের প্রিয়জনদের মৃত্যুর মুখোমুখি হয় সেই সকল পরিবারকে সাহায্য করা।

পুরস্কারটি ঐ সকল স্বেচ্ছাসেবক গ্রুপ পেয়ে থাকে যারা সমাজের অন্য মানুষের সমস্যা কাটাতে অন্তহীনভাবে সাহায্য করে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ