মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

ঢাবি’র খ ইউনিটে ১ম হওয়া আবদুল্লাহ ইবি শিক্ষকের ছেলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

abdullahআওয়ার ইসলাম: আবারো প্রাচ্যের অক্সফোর্ডখ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা প্রথম স্থান অধিকার করা আবদুল্লাহ মজুমদার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক জাকারিয়া মজুমদারের ছেলে ।

জাগো নিউজের এক রিপোর্টে  বলা হয়েছে, ফিকহ্ বিভাগের সহযোগী অধ্যাপক ও টিভি আলোচক জাকারিয়া মজুমদারের মেঝ ছেলে আব্দুল্লাহ মজুমদার ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে।

এর আগে তার বড় ছেলে আব্দুর রহমান মজুমদারও ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ঢাবির ভর্তি পরীক্ষার ‘খ’ ও ‘ঘ’ ইউনিটে প্রথম স্থান অধিকার করে। এছাড়াও আব্দুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মানবিক অনুষদে প্রথম স্থান অধিকার করেছিল। এখন ঢাবির আইন বিভাগে আব্দুর রহমান অধ্যয়নরত। মাত্র এক বছরের ব্যবধানে তারই অনুজ আব্দল্লাহ মজুমদার অগ্রজের কৃতিত্ব ধরে রাখতে সমর্থ হয়েছে।

আব্দুল্লাহ ও আব্দুর রহমান তারা দুইজনেই ঢাকার তামিরুল মিল্লাত মাদরাসার শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।

বাবা ইবির সহযোগী অধ্যাপক জাকারিয়া মজুমদার বলেন, বাবা হিসেবে আমি গর্বিত। আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি। সন্তান সব থেকে বড় নেয়ামত, আল্লাহ আমাকে সে উত্তম নেয়ামত দান করেছেন। আমি দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া চাই।

আগের খবর: ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম মাদরাসা শিক্ষার্থী আবদুল্লাহ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ