বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বান কি মুনের কাছে কাশ্মির ইস্যু তুললেন ওআইসি মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

oic-mআওয়ার ইসলাম : জাতিসংঘ মহাসচিব বানি কি মুনের সঙ্গে আলোচনায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মির ইস্যু তুলে ধরেছেন ইসলামি সম্মেলন সংস্থা বা ওআইসি’র মহাসচিব আইয়াদ আমিন মাদানি। পাশাপাশি তিনি ফিলিস্তিনে ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত দমন-পীড়ন ও হত্যাকাণ্ডের বিষয়টিও তুলে ধরেছেন। মুসলিম বিশ্বের চলমান সংকট নিয়ে আলোচনার সময় তারা এসব ইস্যুতে কথা বলেন।

গতকাল রেবাবার ওআইসি’র পক্ষ থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান কি মুনের সঙ্গে বৈঠকের সময় মাদানি বিশেষভাবে কাশ্মিরের চলমান ঘটনাবলী তুলে ধরেন। এ সময় সেখানকার মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিও গুরুত্ব দিয়ে আলোচনা করেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম বার্ষিক অধিবেশনের অবকাশে বান কি মুনের সঙ্গে এ বৈঠক করেন ওআইসি মহাসচিব। এ সময় দুই মহাসচিব কাশ্মির ইস্যুতে তাদের পারস্পরিক উদ্বেগ নিয়ে আলোচনা করেন। মাদানি পরিষ্কার করে বলেছেন, কাশ্মির মোটেই ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়।

গত মাসে পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের সঙ্গে ইসলামাবাদে এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের কাছে কাশ্মির পরিস্থিতিতে মারাত্মক উদ্বেগ প্রকাশ করেছিলেন। সে সময় তিনি জাতিসংঘ প্রস্তাবিত গণভোট আয়োজনে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

সূত্র : পার্স টুডে
এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ