রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবন্ধী ভক্তের জন্য নেইমারের ভালোবাসা (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

neimar■ শামীম হোসেন

গত শনিবার রাতে লা লিগার খোলায় স্পোর্টিং জিগনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সেলোনা। এ দিন প্রিয় দলের খেলা দেখতে মাঠে এসেছিলেন ২২ বছর বয়সী অস্ট্রিয়ান সমর্থক শারীরিক প্রতিবন্ধী সার্জিও গঞ্জালেজ। তবে তিনি বার্সা তারকা নেইমারেরও ভীষণ ভক্ত।

এ দিন ম্যাচ চলাকালীন প্রিয় তারকা নেইমারকে বারবার হাত তুলে ইশারা করছিলেন গঞ্জালেজ। নেইমারও বিষয়টি এড়িয়ে যাননি। তাই তো ম্যাচ শেষে সোজা চলে গেলেন ভক্তের দিকে। গঞ্জালেজের হাতে তুলে দিলেন নিজের গায়ের জার্সি।

স্বপ্নের তারকার জার্সি পেয়ে আবেগে কেঁদেই ফেললেন গঞ্জালেজ। এক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমি বিশ্বাস করতে পারিনি, নেইমার এটা (জার্সি দেবেন) করবেন। খেলা শেষে আমার বোন বলেছিলেন, ‘চলো যাই।’ কিন্তু আমি বলেছিলাম, নেইমারকে না দেখে আমি মাঠ ছাড়বো না। কিছুক্ষণ পর দেখলাম, নেইমার আমার দিকে আসছেন। তিনি আমার হাতে হাত রেখেছিলেন।’

তিনি আরও বলেছেন, ‘নেইমারের দেওয়া জার্সিটা আমি শোকেসে রেখে দেবো, যাতে সবসময় সেটা দেখতে পারি। নেইমার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এটা আমার জীবনে এমন একটা ঘটনা, যা আমি কখনও ভুলবো না।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ