বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

সড়কে প্রাণ গেল আরো এক হাফেজ শিক্ষার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

emonআওয়ার ইসলাম: রাজধানীর কারওয়ান বাজারের এক মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন হিফজ শিক্ষার্থী রবিউল আউয়াল ইমন (৯)। কিন্তু নামাপ ড়চে আর বাসায় ফেরা হয়নি তার। পথেই ওয়েলকাম পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়। ঘাতক বাসটি আরামবাগের নটরডেম কলেজের সামনে থাকে আটক করেছে পুলিশ।
 
আজ শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইমনের বাবার নাম সাইদুল ইসলাম ও মায়ের নাম রানু বেগম। ইমন তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট ছিল। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার করগাঁও চমকপুর গ্রামে।
 
সে কাওরান বাজারের জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানার হিফজ বিভাগের ছাত্র ছিল।
 
ইমনের চাচাত ভাই নূর আলম জানান, ইমন জুমার নামাজ আদায় করে রাস্তার ওই পারে বসুন্ধরা সিটির পেছনে কাজীপাড়ায় তার বাড়ি ফিরছিল। কারওয়ান বাজারের কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সড়কে রাস্তা পারাপারের সময় ওয়েলকাম পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
তেজগাঁও থানার এসআই মাইকেল মনিক জানান, জুমার নামাজ পড়ে বাসায় ফেরার পথে ওই শিশুকে ধাক্কা দেয় ওয়েলকাম পরিবহনের একটি গাড়ি। এসময় বাসটি দ্রুত চলে যাওয়ার সময় শিশুটি চাকার নিচে পিষ্ট হয়।
 
আম্বর শাহ মাদরাসার অফিস সহকারী মোঃ নাসির জানান, ইমন তাদের মাদরাসার হিফজ বিভাগের আবাসিক ছাত্র ছিল। ঈদের কারণে মাদরাসা ২৬ তারিখ পর্যন্ত বন্ধ থাকায় সে মাদরাসার কাছে বাসায় ছিল। শিশু ইমন কুরআনের তিন পাড়ার হাফেজ ছিল বলে জানান তিনি। 
 
আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ