শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

‘সন্ত্রাস কমাতে সবাইকে ধর্ম চর্চা করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

voice-of-youthএম এ মান্নান; ফুলপুর থেকে

ময়মনসিংহের ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে শুক্রবার সকালে ফুলপুর এডিপি, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ভয়েজ অব ইয়োথস’ যুব সমাবেশ ২০১৬ অনুষ্ঠাষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ অ্যাড. আবুল বাসার আকন্দ বলেন, যুবক যুবতীদের কুরআন হাদিসের আলোকে নৈতিক শিক্ষা দিতে হবে। তাদের করণীয় বর্জনীয় সম্বন্ধে সুষ্ঠু ও সুন্দর ধারণা দিতে হবে।

তিনি বলেন, শুধু মুসলিম নয় যে কোন ধর্ম অনুসারীকে তার ধর্ম চর্চা করতে হবে। তাহলে সন্ত্রাস অন্যায় অবিচার কমে আসবে।

ফুলপুর এডিপি ম্যানেজার ইউজিন রড্রিক্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান, অফিসার ইন-চার্জ আলী আহম্মেদ মোল্লা, অধ্যক্ষ রওশন আরা বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বাশার ভুইয়া, লাইভলিহুড সিকিউরিটি প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার রূরাম, স্পন্সরশীপ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন টীম লীডার পলিনূস প্রবাল আজিম  প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ