মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান

শান্তি প্রতিষ্ঠা ফরজ ; বিশৃঙ্খলা সৃষ্টিকারী আল্লাহর দুশমন : শেইখ সুদাইস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-sudais-copyফারুক ফেরদৌস : কাবার ইমাম শেইখ ড. আব্দুর রহমান সুদাইস বলেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করা ফরজ। বিশৃঙ্খলা সৃষ্টিকারী আল্লাহর দুশমন। আল্লাহ কখনো ধ্বংসযজ্ঞের অনুমতি দেন না। বরং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আল্লাহ শাস্তি দেন। তিনি বলেন, এই সময়ে মুসলিম বিশ্বে অস্থিরতা প্রকট। মুবাল্লিগিন ও সুলাহায়ে উম্মত উম্মতের সংশোধনের কথা ভেবে দিশেহারা হয়ে যান।

জমিয়তে আহলে হাদিস এর নাজেমে আ’লা ড. হাফেজ আব্দুল করিমের সাথে সাক্ষাত করতে গিয়ে শেইখ সুদাইস এসব কথা বলেন। হাফেজ আবদুল করিম কাবার ইমামকে হজের প্রথম খুতবা দেয়ার জন্য মোবারকবাদ দেন।

আব্দুর রহমান সুদাইস বলেন, ‘যখন মানুষ সঠিক ধর্ম থেকে সরে যায় তখন সমাজে অশান্তি সৃষ্টি হয়। আল্লাহ ইসলামি শাসনব্যবস্থায় সব মানুষের মুক্তি রেখেছেন। কোরআন সব আসমানি কিতাবকে রহিত করেছে এবং ইসলাম সব ধর্মকে রহিত করেছে।’

মুসলিম উম্মতের যুবকরা পথভ্রষ্ট আর নারীরা স্বাধীনতার দিকে ঝুঁকে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এগুলোর দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। তিনি মুসলিম শাসকদের শরিয়তের সীমার ভেতরে থেকে নতুন প্রযুক্তির সুব্যবহারের পরামর্শ দেন।

সূত্র : কুদরত ডট কম

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ