মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত কাতারের হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির প্রখ্যাত বক্তা মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী আর নেই নদী তীরবর্তী এলাকায় জনসেবামূলক কাজ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ 

সেচ্ছাসেবকলীগ কর্মীদের হামলায় ৮ ছাত্রলীগ কর্মী আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-moralganggরফিকুল ইসলাম মাসুম, মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে সেচ্ছাসেবকলীগ কর্মীদের সন্ত্রাসী হামলায় আহত হয়েছে ৮ ছাত্রলীগ কর্মী। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৯টার দিকে মোরেলগঞ্জ পৌর বাজারে। গুরুতর আহত ৪ ছাত্রলীগ কর্মীকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই ছাত্রলীগ,যুবলীগ ও সেচ্ছাসেবকলীগ কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরলে বাজারের দোকান পাট সব বন্ধ হয়ে যায়। থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মোরেলগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আ.রাজ্জাক মনির ও সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজী জানায়, ঘটনার সময় ছাত্রলীগের কয়েকজন কর্মী বাড়ি ফেরার পথে পুরাতন চারাপট্রি তরুণ লীগ অফিসের সামনে পৌছলে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা পৌর সেচ্ছাসেবকলীগ আহবায়ক হাবিবুর রহমান জাকিরের নেতৃত্বে ১২ থেকে ১৫ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় ধারালো অ¯্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা ছাত্রলীগ কর্মী রাজিব, সাব্বির,সঞ্জয় দাস, রবিউল শেখ, রেজাউল, রনি, রাহাত ও সুমনকে এলোপাতাড়ি পিটিয়ে এবং কুপিয়ে আহত করে। হামলাকারীদের দায়ের আঘাতে ছাত্রলীগ কর্মী রাজিবের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং সঞ্জয় দাস রক্তাক্ত জখম হয় ।

গুরুতর আহত রাজিব,সঞ্জয়,রবিউল ও সাব্বিরকে রাতেই মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ