শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ একজন গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-gan-copyআমিনুল ইসলাম হুসাইনী, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা শহর থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ ওবায়েদ হোসেন লিংকন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন পুলিশ।

বুধবার ভোররাতে পৌর শহরের পৈরতলা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। লিংকন জেলা শহরের দক্ষিণ পৈরতলা এলাকার গোলাম হোসেনের ছেলে।

ব্রাক্ষ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুর রহমান আওয়ার ইসলাম ২৪ ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের পৈরতল এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, লিংকনের বিরুদ্ধে সদর থানায় হত্যা, পুলিশের উপর হামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ