রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

অবসরের ঘোষণা রুনির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কখনও আইসল্যান্ডের বিরুদ্ধে লজ্জাজনক হার। কখনও পর্তুগালের বিরুদ্ধে লাল কার্ড দেখা। পরপর বড় টুর্নামেন্টে ব্যর্থতা এবং বিদায়। দেশের জার্সিতে তার সুখের স্মৃতি কম বরং দুঃখের অনেক বেশি। আন্তর্জাতিক মঞ্চে সম্ভাবনাময় আবির্ভাব হলেও বর্তমানে তিনি ইংল্যান্ডের ট্র্যাজিক নায়ক। যিনি সেরা সময়েও দেশকে কিছু দিতে পারেননি। তিনি তারকা স্ট্রাইকার ওয়েন রুনি।

এবার ঘোষণা দিলেন ২০১৮ বিশ্বকাপের পর দেশের জার্সি তুলে রাখবেন। এবং চেষ্টা করবেন, চলে যাওয়ার আগে দেশকে বিশ্বসেরার মুকুট দিয়ে যেতে। তিনি বলেন,‘ঠিক করে ফেলেছি রাশিয়া বিশ্বকাপের পরেই অবসর নেব। তবে, যাওয়ার আগে দেশকে কিছু দেওয়ার শেষ চেষ্টা করতে চাই।’ কিছু দিন আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে রুনিকে অবসর নিতে বলেছিলেন অ্যালান শিয়ারার। প্রাক্তন ইংল্যান্ড স্ট্রাইকার বলেছিলেন, ৩০ বছর বয়সে সমান তালে ক্লাব ও দেশের হয়ে খেলার ক্ষমতা নেই ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডের। এবার রুনিও বললেন, ‘রাশিয়া বিশ্বকাপের পরে আমার বয়স হবে ৩৪। তখন আর দেশের হয়ে খেলার মতো ফিটনেস থাকবে না।’

২০০৩ সালে মাত্র ১৭ বছর বয়সে জাতীয় দলে অভিষেক রুনির। ২০০৪ ইউরোয় তার পারফরম্যান্স নজর কেড়েছিল সবার। বিশেষজ্ঞরা মনে করেছিলেন, রুনিই হয়তো ইংল্যান্ডের ট্রফি খরা কাটাবেন। কিন্তু ১৩ বছরের ক্যারিয়ারে সেটা করে দেখাতে পারেননি রুনি।

এজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ