শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

কুমিল্লায় খেলাফত মজলিসের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aaআমিনুল ইসলাম হুসাইনী, কুমিল্লা : রোববার দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা জেলা ও মহানগর যৌথভাবে কুমিল্লার কান্দিরপাড়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির এক মানববন্ধন কর্মসূচী পালন করে। কুমিল্লা জেলা সভাপতি হাফেজ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বিভিন্ন থানার নেতাকর্মী ও দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন। বেলা ১১.৩০ থেকে ১২টা পর্যন্ত প্রায় আধা ঘন্টা উক্ত মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানব বন্ধনে বক্তরা বলেন, স্কুল-কলেজের কিছু বিপদ গামী ছাত্র ইসলামকে কলুষিত করতে জঙ্গীবাদের আশ্রয় গ্রহণ করে। বিপদগামী হওয়ার মুল কারণ হলো ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হওয়া। অল্প সংখ্যক লোকের কারণে সারা দেশের নিরাপত্তা আজ বিঘ্নিত। সমাজ থেকে সন্ত্রাস, মাদক, ইভটিজিংসহ সকল অপকর্ম দুর করতে হলে শিক্ষা সিলেবাসে ইসলামী শিক্ষার বিকল্প নেই। অথচ সরকারের ভিতর কিছু রাম-বাম ঘাপটি মেরে আছে, যারা ইসলামী ভাবধারার লিখা বাদ দিয়ে নাস্তিক ও হিন্দুদের লেখা প্রাধান্য দিতে চায়। বাংলাদেশ খেলাফত মজলিস স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চায় এ জাতীয় কোন চক্রান্ত করলে জাতি তাদের কে ক্ষমা করবে না এবং যে কোন মূল্যে 'শিক্ষা খসড়া আইন ১৬' বাতিল করতে সরকারকে বাধ্য করে ছাড়বে ইনশাআল্লাহ।

মানব বন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাও. মুনীরুল ইসলাম, মাও. বাশারত ভূঁইয়া, হাফেজ মাও. সোলাইমান, মাও. ইমাম হোসাইন, মাও. আবুল বাশার, মাও. শাহজালাল, মাও. আমানুল্লাহ ও মাও. মুজাম্মেল হক প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ