রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মেসির অবসর নেওয়া ছিল সাজানো নাটক: ম্যারাডোনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Diego Maradonaআওয়ার ইসলাম : কোপা আমেরিকার ফাইনালে হেরে আর্জেন্টিনার সমর্থকদের কাঁদিয়ে লিওনেল মেসি দিয়েছিলেন অবসরের ঘোষণা। মেসি আবার আর্জেন্টিনা দলে ফিরে এসেছেন। তবে অনেকেই এই বলে সমালোচনা করছিল, মেসির অবসর নেওয়া নাকি ছিল নাটক। ডিয়েগো ম্যারাডোনাও সেই নিন্দুকদের দলে যোগ দিলেন। ম্যারাডোনার কথায় যে সেই ইঙ্গিত। বিপদের সময় কচ্ছপ যেমন খোলসের মধ্যে ঢুকে পড়ে, মেসিও তা-ই করেছিলেন বলে মন্তব্য করেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

ডিয়েগো ম্যারাডোনা বলেছেন, ‘নিশ্চিত করে বলত পারব না মেসি আমাদের টানা তিনটা ফাইনালের দুঃখ থেকে দৃষ্টি সরাতে খানিকটা নাটক করেছিল কি না।’ রেডিও লা রেডের বরাত দিয়ে আর্জেন্টিনার দৈনিক ক্লারিন এই খবর দিয়েছে।

বরাবরের মতো ম্যারাডোনা আর্জেন্টিনার ফুটবল সংস্থাকেও ধুয়ে দিয়েছেন। সুবিধাভোগী কর্মকর্তাদের দিয়ে আর্জেন্টিনার ফুটবলের কিছু উন্নতি হবে বলে মনে করেন না তিনি। কারণ আর্জেন্টিনার চেয়ে তারা নাকি ফিফার পদ পেতে বেশি আগ্রহী। ম্যারাডোনা বলেন, ‘আমরা আর ব্রাজিলের ফুটবল একইভাবে ধ্বংস হচ্ছি।’

এর আগে কোপা আমেরিকা চলার সময় ম্যারাডোনা মন্তব্য করেছিলেন, নেতা হওয়ার গুণ মেসির মধ্যে নেই। এই মন্তব্য তখন বেশ বিতর্কের জন্ম দিয়েছিল। এবারের মন্তব্য তো আরও বিস্ফোরক!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ