মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

koumiআওয়ার ইসলাম: কওমী মাদরাসার শিক্ষা সনদের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে গঠিত হয়েছে ‘কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ’। যেকোনো মূল্যে কওমী মাদরাসা সনদের স্বীকৃতি আদায়ের লক্ষ্যে মুফতি আবুল কাসেমকে আহ্বায়ক ও মাওলানা ইয়াহইয়া মাহমুদকে সদস্য সচিব করে ঘোষণা করা হয়েছে মজলিসে আমেলা ও শূরার দুটি কমিটি।

মজলিসে আমেলাতে রয়েছেন, মাওলানা দেলোয়ার হোসাইন সাইফী, মাওলানা শামসুল হুদা, মাওলানা হোসাইন আহমদ, মুফতি আবদুল কাইয়ুম খান, মুফতি কেফায়েতুল্লাহ, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা নাসিরুদ্দীন কাসেমী, মুফতি তাজুল ইসলাম কাসেমী, মাওলানা আবূ বকর, মুফতি ইবরাহীম শিলাস্থানী [যুগ্ম আহ্বায়ক], মাওলানা এমদাদুল্লাহ কাসেমী [যুগ্ম আহ্বায়ক], মাওলানা আবদুর রহীম [যুগ্ম সদস্য সচিব], মাওলানা আইয়ুব আনসারী, মাওলানা হোসাইনুল বান্না, মাওলানা সদরুদ্দীন মাকনুন [যুগ্ম সদস্য সচিব], মাওলানা যাকারিয়া নোমান ফয়জী, মুফতি রেজাউল ইসলাম, মাওলানা আবুল হোসেন চতুলী, মাওলানা নাইমুল ইসলাম, মাওলানা মাসউদুল কাদিও, মাওলানা নূরুদ্দীন প্রমুখ।

মসজিলে শূরায় রয়েছেন, মুফতি আবদুল কাইয়ুম খান, মুফতি মুহাম্মদ আলী, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা শরফউদ্দীন, মুফতি জসীম উদ্দীন নদভী, মাওলানা হোসাইন মুহাম্মদ ইউনুস, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা সাঈদ নিজামী, মাওলানা হাবিবুল্লাহ গুলজার, মাওলানা আবদুল আলিম ফরিদী, মাওলানা হাম্মাদুল্লাহ রাহমানী, মুফতি রেজাউল ইসলাম, মাওলানা আবুল হোসেন চতুলী, মাওলানা মুহাম্মদ শুয়াইব, মাওলানা ইহতেশামুল হক, মাওলানা ইকরামুল হক, মাওলানা আবদুল্লাহ শাকির, মাওলানা ফারুক হোসাইন, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মুহাম্মদ জুনাইদ নাজির, মাওলানা ইমরান আমির, মাওলানা আবদুল্লাহ আল আমীন, মাওলানা আশরাফুর রহামন, মাওলানা শোয়াইব রশিদ প্রমুখ।

আজ (১৮ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে রাজধানীর খিলগাঁও ইকরা মিলনায়তনে অনুষ্ঠিত এক উলামা বৈঠকীতে এই সংগঠনের ঘোষণা দেওয়া হয়।

শিগগিরই কওমী সনদের স্বীকৃতি আসছে- এই চিন্তা থেকেই এই পরিষদ গঠন করা হয়েছে জানানো হয় সভা থেকে। ইতোপূর্বে কওমী মাদরাসা শিক্ষসনদের স্বীকৃতি আদাইয়ের লক্ষ্যে দেশের প্রতিটি জেলায় আহ্বায়ক কমিটিও গঠন করা হয়েছে।

উল্লেখ্য, ১১ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কওমী মাদরাসার স্বীকৃতি প্রদানের যে আশ্বাস দেয়ার প্রেরিপ্রেক্ষিতেই ‘কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদ’ গঠন করা হলো। এ সংগঠন স্বীকৃতি আদায়ের জন্য জনমত তৈরি, স্বীকৃতির পক্ষে গণস্বাক্ষর গ্রহণ, মাদরাসাগুলোর ঐকমত্য গ্রহণ, সেমিনার ও আলোচনাসভা ও নানা রকম কর্মসূচির মাধ্যমে সরকারের কাছ থেকে স্বীকৃতি আদায়ের জন্য কাজ করে যাবে বলে জানা গেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ