মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

বৃহস্পতিবার এইচএসসির ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hsc-uml

 

আওয়ার ইসলাম : চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল বৃহস্পতিবার।

মঙ্গলবার শিক্ষা সচিব সোহরাব হোসাইন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত পহেলা আগস্ট সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেছিলেন, ১৮ আগস্ট উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে।

গত ৩ এপ্রিল শুরু হয়ে ৯ জুন পর্যন্ত এইচএসসির লিখিত পরীক্ষা চলে। আর ১১ থেকে ২২ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা।

আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন নুরুল ইসলাম নাহিদ। তার সংবাদ সম্মেলনের পরপরই পরীক্ষার্থীরা ফল জানতে পারবে।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ