বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১১ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৫) প্রেসিডেন্টের অনুমতিতে সৌদি আরবে সামরিক সহায়তা পাঠাচ্ছে মিশর সৌদি আরবের দুই শহরে জরুরি সতর্কতা জারি   ‘নির্বাচনের আড়ালে চাপা পড়ছে ইসরায়েলের অপরাধ’

আঞ্জুমানে তা’লীমুল কুরআন বোর্ডের ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

anjumanইমদাদুল হক: আজ ৫ আগস্ট ২০১৬ বিকেল ৩টায় আঞ্জুমানে তা’লীমুল কুরআন বাংলাদেশ-এর ২০১৬ শিক্ষাবর্ষের (১৪৩৭ হিজরী) দেশব্যাপী অনুষ্ঠিত সনদ (সমাপনী বর্ষ)-এর কেন্দ্রীয় পরীার ফলাফল প্রকাশ করা হয়।

এ উপলক্ষে সিলেট মহানগরীর গোটাটিকরস্থ আঞ্জুমান কমপ্লেক্সের কেন্দ্রীয় দফতরে পরীক্ষা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।

মাওলানা ক্বারী শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ক্বারী হারুনুর রশীদ কেন্দ্রীয় পরীক্ষার বিস্তারিত ফলাফল আঞ্জুমান সভাপতি মাওলানা ক্বারী শাহ মুহাম্মদ নজরুল ইসলামের নিকট হস্তান্তর করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমান আঞ্জুমান সহসভাপতি মাওলানা ক্বারী জালালুদ্দীন গবিন্দপুরী, সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইমদাদুল হক, সহসাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইনাম বিন সিদ্দিক, মাওলানা ক্বারী মুজাহিদুল ইসলাম, মাওলানা ক্বারী শামসুল ইসলাম, মাওলানা ক্বারী আবুল হুসাইন শরীফ, মাওলানা ক্বারী ইবাদ বিন সিদ্দিক, মাওলানা ক্বারী মামুন মাসুম, ক্বারী ওমর আলী প্রমুখ।

বিগত রমযান মাসে সারাদেশে ১৪ শতাধিক ক্বিরাআত প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় ২ লক্ষ ছাত্র-ছাত্রী ইলমুল কিরাআত শিক্ষা গ্রহণ করে। তন্মধ্যে তিনটি কাসে ৮৪৭২ জন ছাত্র-ছাত্রী কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ করে। সনদ জামাআতে ১৪৯৭ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে উত্তীর্ণ হয় ১৪০৬ জন, পাশের হার ৯৩.৯৮%। মেধা তালিকায় উত্তীর্ণ হন ৬০ জন। প্রথম : ক্বারী দিলাওয়ার হোসাইন (১৩৩), কেন্দ্র : আঞ্জুমান কমপ্লেক্স, গোটাটিকর, সিলেট। দ্বিতীয় : ক্বারী হাবীবা আখতার (১৩৩৯), কেন্দ্র : শাখাইতি মহিলা টাইটেল মাদরাসা, জাউয়া বাজার, ছাতক, সুনামগঞ্জ। তৃতীয় : ক্বারী মিজানুর রহমান হারুনী (৩৫৫), কেন্দ্র : আঞ্জুমান কমপ্লেক্স, গোটাটিকর, সিলেট। এছাড়া ১ম বিভাগে ৬৩০জন, ২য় বিভাগে ৫২৭জন, ৩য় বিভাগে ১৮৯জন উত্তীর্ণ হয়।

বিস্তারিত ফলাফল জানতে ভিজিট করুন www.anjumanbd.org, এই ওয়েবসাইট, আঞ্জুমানের অফিসিয়াল ফেসবুক পেইজে www.facebook.com/anjumanbd এবং যোগাযোগ করুন ০১৭১১৪৫৪৪০৪ এই নাম্বারে। এছাড়া শীগগিরই সনদ জামাতের বিস্তারিত ফলাফল এবং রাবে ও খামিস জামাতের বিস্তারিত ফলাফল নিয়ে গেজেট প্রকাশিত হবে ইনশাআল্লাহ।

ফলাফল সংক্রান্ত কোন অভিযোগ থাকলে বা পুন : নিরীক্ষণ (সানি নযর) করতে হলে পরীা সমপরিমাণ ফি দাখিল করতঃ সরাসরি কেন্দ্রীয় পরীক্ষা নিয়ন্ত্রক বরাবরে আগামী ৩০ যিলহজ্ব এর মধ্যে আবেদন করতে হবে। শাখা কেন্দ্রসমূহ খামিস ও রাবের ফলাফল/মার্কসীট কেন্দ্রীয় দফতর অথবা সকল পরীক্ষা সেন্টার থেকে সংগ্রহ করতে পারবেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ