বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন ‘বহুমাত্রিক কর্মধারার গুণাবলিতে পূর্ণ ছিলেন আল্লামা নুরুল হুদা ফয়েজী’ আন্তর্জাতিক বাজারে দুই মাসের মধ্যে সর্বনিম্ন জ্বালানি তেলের দাম

বাকিতে বেশি দামে পণ্য বিক্রি; তর্কের সমাধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

baki

মুহাম্মদ রহমাতুল্লাহ খন্দকার ۞ মানবসভ্যতার সর্বাঙ্গীণ কল্যাণ সাধনে ইসলামি শরিয়াহর অবদান ঐতিহাসিক ও বহুমাত্রিক। কন্যাসন্তানকে জীবন্ত কবর দেয়া ও দাসপ্রথার মতো অমানবিক ও নিষ্ঠুর সব রীতি-রেওয়াজ দূর করার মধ্য দিয়ে ইসলাম মানুষের প্রকৃত অধিকার প্রতিষ্ঠা ও সমাজকে বসবাসের উপযোগী করার সর্বাত্মক প্রচেষ্টা সাধন করেছে। একইভাবে সুদ, ঘুষ, জুয়া, প্রতারণা, ছলচাতুরী, ফটকাকারবারি ইত্যাদি অনৈতিক উপাদান নিষিদ্ধ করার মধ্য দিয়ে ইসলামি শরিয়াহ জুলুম ও শোষণমুক্ত অর্থনীতি ও সমাজ বিনির্মাণে সচেষ্ট হয়েছে।

অর্থনীতি ও ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে আমরা এখন যে নৈতিকতা ও কল্যাণ প্রতিষ্ঠার বিষয় আলোচনা শুরু করেছি ইসলামি শরিয়াহ শুরু থেকেই সেটাকে যাবতীয় অর্থনৈতিক ও ব্যাংকিং কর্মকাণ্ডের মূলনীতি হিসেবে গ্রহণ করেছে। এ ক্ষেত্রে ইসলামি শরিয়াহর একটি মূলনীতি হলো, লেনদেনের ক্ষেত্রে যা কিছু মানুষের জন্য কল্যাণকর তাই গ্রহণযোগ্য আর যা ক্ষতিকর তা পরিত্যাজ্য। ইসলামি শরিয়াহর মূল মাকাসিদ বা উদ্দেশ্যও হলো মানুষের সর্বাঙ্গীণ কল্যাণ সাধন করা।

বিশ শতকে অর্থনৈতিক ও ব্যাংকিং ক্ষেত্রে মানুষের কল্যাণ প্রতিষ্ঠার উদ্দেশ্য নিয়ে ইসলামি ব্যাংকিং নতুনভাবে যাত্রা শুরু করে। নতুন নতুন অর্থনৈতিক ও ব্যাংকিং সমস্যাকে শরিয়াহর আলোকে সমাধানে এগিয়ে আসেন ইসলামি স্কলাররা। তারা কুরআন-সুন্নাহর আলোকে ইসলামি ব্যাংকিংয়ের সময়োপযোগী ও বাস্তবসম্মত জমাগ্রহণ ও বিনিয়োগের নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, কিছু কিছু ব্যক্তি ইসলামি শরিয়াহ সম্পর্কে ন্যূনতম জ্ঞান ছাড়াই ইসলামি ব্যাংকিং সম্পর্কে সমালোচনার অনধিকার চর্চা করছেন। তাদের সমালোচনার অনেকটাই ইসলামি ব্যাংকিং সম্পর্কে অজ্ঞতা থেকে সৃষ্ট আবার এটা হতে পারে ইসলামি ব্যাংকিং সম্পর্কে তাদের পরশ্রীকাতরতার বহিঃপ্রকাশ।
ইসলামি ব্যাংকিংয়ে কিছু কিছু সমালোচক মনে করেন, ইসলামি ব্যাংকিং মানেই হলো লাভ-লোকসান ভাগাভাগির পদ্ধতি। লাভ-লোকসান ভাগাভাগির ভিত্তিতে বিনিয়োগ হলেই কেবল সুদমুক্ত ও শরিয়াহসম্মত ব্যাংকিং হয়। আর কেনাবেচা পদ্ধতিকে তারা সুদমুক্ত ব্যাংকিংয়ের পরিপন্থী বলে মনে করেন। আসলে তাদের এ সমালোচনা ইসলাম ও বাস্তবতা বিরোধী। কেননা, ইসলামি শরিয়াহ যেমন মুশারাকা-মুদারাবা বা লাভ-লোকসান ভাগাভাগির পদ্ধতিকে বৈধ করেছে তেমনি বাই বা কেনাবেচা এবং ইজারা বা ভাড়া পদ্ধতিকেও বৈধ করেছে।