শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

চতুর্থবারের মত জমিয়ত প্রধান আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madani-759 copyফারুক ফেরদৌস : সাইয়েদ আরশাদ মাদানী চতুর্থবারের মত ‘জমিয়তে ওলামায়ে হিন্দ’ এর প্রধান নির্বাচিত হয়েছেন। একইসাথে বিদ্যমান মজলিসে আমেলাকে বিলুপ্ত করে দেয়া হয়েছে। দলের গঠনতন্ত্র অনুযায়ী দলীয় প্রধান হিসেবে সাইয়েদ আরশাদ মাদানী নতুন মজলিসে আমেলা গঠন করবেন।

মজলিসে আমেলার নতুন কমিটির বৈঠক আগামী আগষ্ট মাসে আহ্বান করা হবে।

এছাড়া জমিয়তে উলামায়ে হিন্দ এর মজলিসে মুনতাজিমার মজলিস এ বছরের ১৯-২০ নভেম্বর দেওবন্দে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সেখানে কোষাধ্যক্ষ ও সহ-প্রধানগণ নির্বাচিত হবেন।

চতুর্থবারের মত জমিয়তপ্রধান নির্বাচিত হওয়ার পর মাওলানা আরশাদ মাদানী বলেন, ‘গুজরাটে দলিতদের সাথে প্রশাসন যে আচরণ করেছে তা নিন্দনীয়। কিন্তু যেভাবে মিডিয়া এই জুলুমের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছে মুসলমানদের উপর কৃত জুলুমের ক্ষেত্রে এরকম কখনো দেখা যায় না।’ মুসলমানদের উপর জুলুম হলে মিডিয়া নীরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ করে জমিয়ত প্রধান বলেন, ‘যদি মিডিয়া মুসলমানদের বিরুদ্ধে অন্যায় ও জুলুমের ক্ষেত্রেও এভাবে সরব হতো তাহলে পরিস্থিতি অন্যরকম হতো।’

মাওলানা মাদানী কাশ্মিরে হাজার হাজার মানুষের মিছিলে প্লেট গান ব্যবহারকে অমানবিক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান।

সূত্র : roznamakhabrein.com

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ