শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

কাশ্মিরে আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Ali-Shah-Geelani copyআন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সর্বদলীয় হুররিয়াত কনফারেন্সের নেতা সৈয়দ আলী শাহ গিলানি ভারতের নতুন সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।

ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে ২২ বছর বয়সী জনপ্রিয় স্বাধীনতাকামী যোদ্ধা বুরহান ওয়ানি নিহতের প্রতিবাদে সৃষ্ট বিক্ষোভে ১০ দিনে ৪২ ব্যক্তি নিহত এবং দেড় হাজারের বেশি আহত হওয়ার পরিপ্রেক্ষিতে এ আহ্বান জানালেন তিনি।

জাতিসংঘ, ওআইসি, ইউরোপীয় ইউনিয়ন, সার্কসহ বিশ্ব নেতাদের কাছে এ আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন হুররিয়াত নেতা । চিঠিতে কাশ্মিরের বিস্তারিত পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

কাশ্মিরে চলমান সন্ত্রাস বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ দায়িত্বের কথাও চিঠিতে স্মরণ করিয়ে দেন গিলানি।

কাশ্মিরে ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক এবং সংবাদপত্র বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া সেখানে সান্ধ্য আইনও জারি রয়েছে।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ