শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

আইএস নেতা শিশানির মৃত্যু; নিশ্চিত করল আইএস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shishaniঢাকা: ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা ওমার শিশানি নিহত হয়েছেন। প্রথমে খবরটিতে ধুম্রজাল তৈরি হলেও পরে সংগঠনটির প্রচারমাধ্যম আমাক নিউজ এজেন্সি নিশ্চিত করেছে খবরটি। গত মার্চে যুক্তরাষ্ট্র দাবি করেছিল তারা বিমান হামলা চালিয়ে ওমার শিশানিকে হত্যা করে।

আমাক নিউজের তরফ থেকে বলা হয়েছে, ইরাকের মসুল শহরের দক্ষিণের শিরকাত শহরে যুদ্ধে শিশানি নিহত হয়েছেন।

পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, গত মার্চে উত্তর-পূর্বাঞ্চলীয় সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শিশানি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শিশানির আসল নাম তারখান বাতিরাশভিলি। কিন্তু তিনি ওমর দ্য শিশান নামেই বেশি পরিচিত ছিলেন। তিনি আইএসের নেতা আবু বকর আল বাগদাদীর ঘনিষ্ঠ সামরিক উপদেষ্টা ছিলেন।

তবে এর আগে মার্চে আমাক নিউজের ওয়েবসাইটে শিশানির মৃত্যুর খবর অস্বীকার করা হয়েছিল। সেসময় দাবি করা হয়েছিল, মার্কিন বিমান হামলায় শিশানীর মৃত্যু হয়নি।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ