শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

দক্ষিণ সুদানে যুদ্ধবিরতি: ভালো আছেন বাংলাদেশিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sudanদক্ষিণ সুদানে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা সবাই সুস্থ আছেন বলে জানা গেছে।

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের কর্মকর্তা লে. কর্নেল ইমরান ইসলাম ভুঁইয়া জানিয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা কন্সট্রাকশন ইঞ্জিনিয়ার্স কন্টিনজেন্টে এবং নৌবাহিনীর সদস্যরা ফোর্স মেরিন ইউনিট হিসেবে দক্ষিণ সুদানে কাজ করছে। তারা সকলেই ভালো আছেন।

এই মুহূর্তে দেশটিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭৫ জন এবং নৌবাহিনীর ২০০জন সদস্য কাজ করছেন।

এছাড়া বাংলাদেশের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে দেশটিতে এবং সেখানে কর্মরত বাংলাদেশি নাগরিকেরাও কেউ হতাহত হননি।

সর্বশেষ খবরে জানা যাচ্ছে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই সংঘর্ষ বন্ধে কয়েক ঘণ্টা আগে যুদ্ধবিরতি ঘোষণা করেছে উভয় পক্ষ।

এদিকে, দেশটিতে চলা সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ