রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মেসি ছাড়া ফুটবলই অসম্পূর্ণ : নেইমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

messiডেস্ক রিপোর্ট : জাতীয় দল থেকে লিওনেল মেসির অবসরের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা আছে নেইমারের। তবে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডকে ছাড়া আন্তর্জাতিক ফুটবল কল্পনাই করতে পারেন না বলে জানালেন এই ব্রাজিলিয়ান।
ব্রাজিল অধিনায়ক নেইমার বলেন, ‘আমি তার সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই, কিন্তু মেসিকে ছাড়া ফুটবল ফুটবলই নয়। তাকে ছাড়া এটা কল্পনা করা কঠিন।  আপনি যদি আদৌ ফুটবল ভালোবাসেন, তাহলে মেসিকে আর আর্জেন্টিনা ও বার্সেলোনার হয়ে তিনি যা অর্জন করেছেন তার প্রশংসা না করা ছাড়া উপায় নেই।’
চিলির কাছে কোপা আমেরিকার শতবর্ষী আসরের ফাইনালে হারার পর ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি।
মাঠের মতো মাঠের বাইরেও মেসির বাজে সময় যাচ্ছে। কর ফাঁকির অভিযোগে সম্প্রতি বার্সেলোনার তারকা ফরোয়ার্ডকে ২১ মাসের কারাদণ্ড দেয় স্পেনের একটি আদালত। মেসির বাবা হোর্হেকেও একই শাস্তি দেওয়া হয়।
মেসি ও তার বাবার আগের কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকায় তাদের আপাতত কারাগারে যেতে হবে না।
নেইমার পাঁচবারের বর্ষসেরা ফুটবলারের পাশেই আছেন। তিনি বলেন, ‘ মেসি আমার বন্ধুই শুধু নন, তিনি আমার আদর্শও এবং আমি সব সময়ই তার পাশে থাকব। তিনি কিসের মধ্য দিয়ে যাচ্ছেন তা আমি কল্পনা করতে পারি।’
/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ