শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

হামলাকারীরা জেএমবির সদস্য : আইজিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

004_165953ডেস্ক নিউজ : গুলশান ও শোলাকিয়ার হামলাকারীরা জেএমবির সদস্য বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত জেএমবিই এই হামলাগুলো চালিয়েছে।

শনিবার কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাস্থল পরিদর্শন করার সময় সাংবাদিকদের এ কথা বলেন শহীদুল হক।

যে কোনো হামলায় আইএসের দায় স্বীকার নিয়ে তিনি বলেন, যেখানেই হামলা হচ্ছে সেখানেই আইএস দায় স্বীকার করছে। এই দায় স্বীকারের যোগসূত্র খুঁজে পাচ্ছি না।

হামলাকারীরা জেএমবির সাথে জড়িত থাকার প্রমাণ কী, এমন প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, শোলাকিয়ার হামলায় নিহত হামলাকারী ও আটক ব্যক্তিরা জেএমবির তালিকাভুক্ত। তাদের পরিচয় আগে থেকেই আমাদের কাছে ছিলো। এই দুই হামলা জেএমবিই চালিয়েছে।

তিনি জানিয়েছেন, আজকের মধ্যেই শোলাকিয়ার ঘটনায় মামলা হতে পারে। হামলাকরীদের মধ্যে একজন নিহত ও একজন আহত হয়েছে।

তিনি আরো বলেন, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ বলেছে হামলায় পাঁচ থেকে ছয় জন জড়িত ছিলো, তবে আরো কয়েকজন জড়িত থাকতে পারে। সবাইকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের একটি রেস্টুরেন্টে হামলা চালিয়ে দেশি-বিদেশি ২০ জনকে হত্যা করে সন্ত্রাসীরা। এরপর ঈদের দিন শোলাকিয়ায় পুলিশের ওপর হামলা হয়। ওই হামলায় দুই পুলিশসহ চার জন নিহত হন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ