মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ

'সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে ঐক্যবদ্ধ হতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

riyadনিজস্ব প্রতিবেদক : ‌'বিশ্বব্যাপী আজ ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এ থেকে প্রিয় মাতৃভূমি বাংলাদেশও মুক্ত নয়। ইসলামবিদ্বেষী চক্র বাংলাদেশকে নিয়ে নতুন চক্রান্তে মেতে উঠেছে। তাদের মনে রাখতে হবে, বাংলাদেশ মসজিদ-মাদরাসার দেশ, আলিম উলামাদের দেশ, ধর্ম প্রাণ মুসলমানের দেশ, শান্তি প্রিয় মানুষের দেশ, এই দেশকে যারা অশান্তি এবং বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে তারা দেশ-জাতি ও ইসলামের শত্রু । ইসলামের নামে যারা সন্ত্রাস ও জঙ্গিবাদ করছে তারা প্রকৃত মুসলমান নয়। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ খেলাফত মজলিস সৌদি আরবের রিয়াদ শাখার ঈদ পূণর্মিলনী সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও রিয়াদ শাখার সভাপতি মাওলানা হোসাইন হাবিবুর ও সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল আলম ও সহ সাধারণ সম্পাদক ও বায়তুলমাল সম্পাদক হাফিজ আব্দুল বাকী আহবাবের যৌথ পরিচালনায় রিয়াদস্ত "ফুসূল আল আরবাআ" কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রওদা শাখার সহ-সভাপতি হাফিজ ফইয়াজ উদ্দিনের কালামে পাকের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সম্মেলনে বাংলাদেশ থেকে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মুফতী মাহফুজুল হক । বক্তব্য রাখেন রিয়াদ শাখার সহ সভাপতি হাফিজ মাওলানা ফোরকান, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শাহ জাকারিয়াহ, প্রকাশনা সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল কাইয়ূম, নির্বাহী সদস্য মাওলানা কামাল উদ্দিন। অতিথিদের মধ্যে রাখেন মাওলানা নূরুল আমীন আল তায়েফী, মিডিয়ার ব্যক্তিত্ব মাওলানা আবু সাঈদ প্রমুখ । শাখা দায়িত্বশীলদের মধ্য থেকে বক্তব্য রাখেন নাসিম শাখার সভাপতি মাওলানা উমর ফারুক, শিফাসানাইয়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুখলিছুর রহমান, হারা শাখার সহ সভাপতি মাওলানা জমীর উদ্দিন, আল হামরা শাখার সহ সভাপতি মাওলানা ফজলুল হক, শিফা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুসলেহ উদ্দিন আল সাদেকী, রওদা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিন প্রমুখ ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ