শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

খুলনা কারাগারের ভিতরে ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

39_6স্টাফ রিপোর্টা : জেলা কারাগারের ভিতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

শনিবার রাতে এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের পর কারাগারের আশপাশে ও ভিতরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। খুলনার জেল সুপার কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার রাত ৮টার দিকে কারাগারের ভিতরের পূর্ব পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। ককটেলটি একটি গাছে লেগেছে। এতে কেউ হতাহত হয়নি।

তিনি আরো বলেন, কারাগারের পার্শ্ববর্তী রাস্তা থেকে কেউ ককটেলটি ভিতরে ছুড়ে মেরেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। তবে কারা এবং কোন উদ্দেশ্যে এই ককটেল হামলা করেছে তা এখনও জানা যায়নি।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ