শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

এটা ইসলামের উপর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

holymosqueআওয়ার ইসলাম: সৌদি আরবে মসজিদে নববীতে হামলা ইসলাম ও পুরো মুসলিম সম্প্রদায়ের উপর হামলা বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান জেইদ রাদ আল-হুসেইন।

জর্ডানের রাজ পরিবারের সদস্য আল-হুসাইন বলেন, ‘মসজিদে নববী ইসলামের সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটি। রমজান মাসে সেখানে হামলা চালানো সারা বিশ্বের সব মুসলিমের উপর সরাসরি হামলা চালানোর শামিল বলে বিবেচিত হতে পারে।”

মদিনায় মহানবীর সা. মসজিদ হিসেবে খ্যাত মসজিদে নববীর কাছে সোমবার মাগরিবের নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত চার নিরাপত্তারক্ষী নিহত এবং আরও পাঁচজন আহত হয়।

মদিনায় ওই হামলার কাছাকাছি সময়ে পূর্বাঞ্চলীয় শহর কাতিফে একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় হামলাকারী নিজে নিহত হয়।

এর কয়েক ঘণ্টা আগে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায় যুক্তরাষ্ট্র কনস্যুলেটের কাছে বিস্ফোরণে এক আত্মঘাতী নিহত এবং দুইজন আহত হন।

এখন পর্যন্ত ওই হামলাগুলোর দায় কেউ স্বীকার করেনি। তবে গত বছর ইসলামিক স্টেট সৌদি আরবে এ ধরণের হামলা চালিয়েছিল।

আওয়ার ইসলাম ২৪ ডটকম/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ