শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

ঈদ শুভেচ্ছা জানালেন মুফতী ফয়জুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mufty faijillah নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। বুধবার এক বিবৃতিতে তিনি ঈদ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম-সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও আনন্দ। অতীতের সকল দুঃখ কষ্ট ও গ্লানি কাটিয়ে মুসলিম উম্মাহর মাঝে ছড়িয়ে পড়ুক কল্যাণ, সাম্য, শান্তি ও ঐক্যের শিক্ষা। এদিন ধনী-গরীব বিভেদ ভুলে পবিত্র ঈদকে সুখময় করে তোলাই হোক আমাদের প্রত্যয়।

বিবৃতিতে দেশের বিত্তবানদের সুবিধাবঞ্চিত শিশু, কিশোর এবং দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে আইওজে মহাসচিব বলেন, আসুন, ধর্মীয়, সামাজিক এবং মানবিক দায়বদ্ধতা থেকে সমাজের সুবিধাবঞ্চিত শিশু,কিশোর এবং দরিদ্র মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করি। সামর্থ্য ও সাধ্যানুযায়ী তাদের প্রতি বাড়িয়ে দেই সাহায্য, সহযোগিতা এবং ভালবাসার হাত। তাহলেই আমাদের ঈদ পূর্ণতা পাবে এবং আমরা উপভোগ করতে পারবো ঈদের প্রকৃত আনন্দ। আমি দেশবাসীকে আন্তরিক ঈদ শুভেচ্ছা জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে দেশবাসীর সুখ, সমৃদ্ধি, ইহ ও পরকালীন কল্যাণ ও নাজাত কামনা করছি।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ