মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

যেকোনো মূল্যে এ ষড়যন্ত্র রুখতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

risalatulঢাকা : রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশ গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ সন্ত্রাসী হামলায় বিদেশি নাগরিকসহ পুলিশ কর্মকর্তা নিহতের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশ আমীর মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।

মাওলানা শহীদুল ইসলাম ফারুকী বলেন, গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা দেশকে অকার্যকর ও ব্যর্থরাষ্ট্রে পরিণত করার দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। যেকোনো মূল্যে এ ষড়যন্ত্র রুখে দিয়ে দেশ ও জাতিকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে।

মাওলানা ফারুকী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করুন। দেশের নাগরিক ও বিদেশি কূটনীতিক ও নাগরিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আল্লাহর রহমতে বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, সাহস ও দৃঢ়তার সঙ্গে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মোকাবেলা করেছে।

জিম্মিদের মুক্ত করতে গিয়ে যেসব পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা এবং তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও আহতদের আশু সুস্থতা কামনা করে মাওলানা ফারুকী এ বর্বরোচিত সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানান।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ