শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

দেশবাসীকে চরমোনাই পীরের ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

charmonai_peerনিজস্ব প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন।

রোববার এক শুভেচ্ছা বাণীতে পীর সাহেব চরমোনাই দেশের সর্বস্তরের জনতাকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন।

তিনি বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে মাহে রমজান এসেছিল। পবিত্র রমজান সকলকে হিংসা-বিদ্বেষ, মারামারি, পরনিন্দা ও চোগলখোরী ছেড়ে দিয়ে আত্ম সংযম অর্জন করতে শিখায় এবং আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয়। সকল প্রকার ফেৎনা-ফাসাদ ছেড়ে দিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ইসলাম, দেশ ও মানবতা কল্যাণে কাজ করার শিক্ষা দেয়।

পীর সাহেব চরমোনাই বলেন, সকল ভেদাভেদ ভুলে সকলকে মানবতার কল্যাণে কাজ করা উচিত। তিনি বলেন, সরকার ও বিরোধী দলকে নিজেদের ক্ষমতায় আঁকড়ে থাকা ও ফিরে পাবার বদলে দেশ ও মানবতার কল্যাণে আত্মনিয়োগ করা উচিত। হিংসা-বিদ্বেষ, পরশ্রিকাতরতা ছেড়ে প্রকৃত দেশপ্রেমিকের পরিচয় দেয়া উচিত। আর সরকারেরও উচিত ইসলামবিরোধী নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে সরকারের অবস্থান স্পষ্ট করা এবং মুরতাদদের পক্ষালম্বন থেকে বিরত থেকে বিরোধী দলসহ সকলকে নিয়ে দেশগড়ায় নিয়োজিত হওয়া। তিনি বলেন, যারা চরমপন্থা অবলম্বন করে তাদের কাছে ইসলাম নেই। ইসলাম চরমপন্থা বা সন্ত্রাসবাদকে কখনো সমর্থন করে না। যারা এধরণের কাজ করে ইসলামকে হেয় করতে চায়, তারা ইসলাম ও মানবতার শত্রু।

তিনি সর্বস্তরের জনতার প্রতি ঈদুল ফিতরের অনাবিল আনন্দ, সুখ-সমৃদ্ধি, সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশবিরোধী যে কোন ষড়যন্ত্র ও চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহবান জানান। পীর সাহেব চরমোনাই দলীয় সর্বস্তরর নেতাকর্মীসহ সকল মুজাহিদ, মুহিব্বীন-এর প্রতি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ