শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

'এ হামলা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রেরই অংশ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসেনিজস্ব প্রতিবেদক : গুলশানের হলি আর্টিজান রেস্তোঁরায় ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

রোববার নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, এ হামলা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। যে কোন মূল্যে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে দেশ-জাতি ও মুসলিম মিল্লাতকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে।

তারা বলেন, পৃথিবীর কোন ধর্মই সন্ত্রাসকে পছন্দ করে না। ইসলামের সাথে এর কোন সম্পর্ক নেই। ইসলাম কোন উগ্রতা, জঙ্গিবাদ ও সহিংসতাকে সমর্থন করে না। যারা এ হামলার সাথে জড়িত তারা ইসলাম, মুসলমান ও দেশ-জাতির শত্রু।

নেতৃদ্বয় বলেন এমন, ন্যাক্কারজনক হামলায় আমরা স্তম্ভিত। গোটা জাতি উদ্ভেগ, উৎকণ্ঠা, আতংক ও অস্বস্থিতে ভুগছে। দল মত নির্বিশেষে জাতীয় ঐক্যের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করুন। এবং দেশের নাগরিক, বিদেশী কূটনীতিক ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। তারা আরো বলেন, দেশ ও জাতির অস্থিত্ব যেখানে হুমকির সম্মুখিন এমন বিষয়ে রাজনীতির নোংড়া খেলায় মত্ত না হয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনার মূল রহস্য উদঘাটনপূর্বক এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি চিরতরে বন্ধ করতে হবে।

নেতৃবৃন্দ দেশপ্রেমিক সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানের প্রশংসা করে বলেন, আল্লাহর রহমতে দেশের আইন শৃংখলা বাহিনী দৃঢ়তা, বিচক্ষনতা ও সাহসিকতার সহিত পরিস্তিতি মোকাবেলা করেছেন। তারা এমন কাপুরুষিত হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাস বিরোধী অভিযানে নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফিরাত কামনা এবং তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জনান। পাশাপাশি আহতদের আশো সুস্থতা কামনা এবং ক্ষতিগ্রস্থদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদানের জন্য সরকরের প্রতি আহবান জানান নেতৃবৃন্দ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ