মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী

ব্রিটেনে ভয়াবহ হারে বাড়ছে মুসলিম বিদ্বেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

imageএক সমীক্ষায় দেখা গেছে গত বছর অর্থাৎ ২০১৫ সালে ব্রিটেনে মুসলমানদের লক্ষ্য করে হামলা, অপদস্থ করার ঘটনা ৩২৬ শতাংশ বেড়েছে।

আর এসব হামলার প্রধান টার্গেট হচ্ছে মূলত হিজাব-বোরকা পরা মুসলিম মহিলারা।

'টেল মামা' নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের একটি সমীক্ষা থেকে এ চিত্র পাওয়া গেছে। প্রতিষ্ঠানটি মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক বিভিন্ন ঘটনার ওপর চোখ রাখে।

টেল মামা'র প্রধান শহিদ মালিক জানিয়েছেন গত বছর মুসলিমদের লক্ষ্য করে ১১২৮ টি হামলা হেনস্থার ঘটনা তারা জানতে পেরেছেন।

ব্রিটেনের ১৫টি পুলিশ ফোর্সের দেওয়া রিপোর্ট থেকে এই সমীক্ষা করা হয়েছ।

শহিদ মালিক বলছেন, এসব বিদ্বেষের প্রধান শিকার হচ্ছে মুসলিম নারীরা যারা হিজাব বা নিকাব ব্যবহার করেন।

হামলার দশ শতাংশেরও বেশি ঘটছে স্কুল-কলেজে, আর হামলাগুলো করছে প্রধানত ১৩ থেকে ১৮ বছরর শ্বেতাঙ্গ কিশোর তরুণরা।

এসব বিদ্বেষমূলক বর্ণবাদী হামলার শিকার যারা হচ্ছেন তারা জানিয়েছেন, হামলার সময় আশপাশের প্রত্যক্ষদর্শীরা ঠেকানোর কোনো চেষ্টা করে না।

মুসলিম বিদ্বেষের এই চিত্র এমন সময় বের হলো যখন গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন থেকে এক গণভোটের পর বর্ণবাদী হামলা বেড়ে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

শাহিদ মালিক মালিক সাবধান করেছেন, সরকার যদি দ্রুত এদিকে নজর না দেয়, ব্রিটেনের সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য, ঘোরতর বিপদ নেমে আসবে।

ব্রিটেনে মুসলিম জনসংখ্যা বর্তমানে ৩০ লাখের মত, এবং মুসলমানদের সংখ্যা সবচেয়ে দ্রুত হারে বাড়ছে।

সূত্র :  বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ