শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

কাল আল কুদস দিবস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

baitul-aqsaআওয়ার ইসলাম ডেস্ক : আগামীকাল রমজান মাসের শেষ শুক্রবার আল-কুদস দিবস। মুসলমানদের প্রথম কেবলা পবিত্র বায়তুল মোকাদ্দাসকে দখলমুক্ত করার আন্দোলনের প্রতীকী দিন। বায়তুল মোকাদ্দাস বছরের পর বছর ধরে ইহুদীদের দখলে রয়েছে।

ফিলিস্তিনের মূল অধিবাসিদের অধিকাংশকে বিতাড়িত করে ১৯৪৮ সালের ১৫ মে ইহুদীরা সেখানে অবৈধ রাষ্ট্র ইসরাইল কায়েম করেছে। ১৯৬৭ সালে ইসরাইল বায়তুল মোকাদ্দাস দখল করে নেয়। এরপর বায়তুল মোকাদ্দাসকে দখল মুক্ত করার জন্য সমর্থন আদায়ের লক্ষে আল কুদস দিবস পালিত হয়ে আসছে। পবিত্র রমজান মাসের শেষ জুমার দিনকে আল কুদন দিবস হিসেবে পালন করা হয়।

বায়তুল মুকাদ্দাস ইসলামের ১ম কিবলা এবং পবিত্র মক্কা ও মদিনা পরে তৃতীয় পবিত্র স্থান। মহানীব স. মক্কার মসজিদুল হারাম, মদীনার মসজিদুন্নবী ও বায়তুল মুকাদ্দাস মসজিদের উদ্দেশে সফরকে বিশেষভাবে সওয়াবের কাজ হিসেবে উল্লেখ করেছেন । এ পবিত্র ঘর থেকেই তিনি মিরাজে গমন করেছিলেন। বায়তুল মুকাদ্দাস মসজিদ এবং তার আশে-পাশের এলাকা বহু নবীগণের স্মৃতি বিজড়িত। হজরত ইবরাহীম (আ.) কা‘বা ঘর নির্মাণের ৪০ বছর পর হজরত ইয়াকুব (আ.) জেরুজালেমে আল আকসা মসজিদ নির্মাণ করেন। এরপর হজরত সুলায়মান (আ.) এই পবিত্র মসজিদের পুনঃনির্মাণ করেন বলে জানা যায়।

আল-কুদ্স দিবস উপলক্ষে আল-কুদস কমিটি বাংলাদেশ এর উদ্যোগে শুক্রবার, ২৫ রমজান, ১ জুলাই সকাল ১১টায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে (প্রেসসক্লাবের বিপরীতে) ‘ইহুদীবদী ষড়যন্ত্র ও মুসলিম বিশ্বের অনৈক্য আল-কুদ্স মুক্তির অন্তরায়’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশ সরকারের সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী ব্যারিষ্টার শফিক আহমেদ প্রধান অতিথি থাকবেন। এ ছাড়া রাষ্ট্রদূত, রাজনীতিবিদ,আলেম, বিশ্ববিদ্যালয় শিক্ষক, আইনজীবি আলোচনা পেশ করবেন। এ ছাড়া দুপুর সাড়ে ১২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ