মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

কুরান শুনতে স্টেডিয়ামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

quran-tanzania-2আমিন ইকবাল : আর্জেন্টিনা-ব্রাজিলের খেলায় তিল ধরনের ঠাই থাকে না স্টেডিয়ামে। ক্রিকেটে ভারত-পাকিস্তানের খেলায়ও স্টেডিয়ামে ঢল নামে দর্শকের। আবার খ্যাতনামা ব্যান্ডের পরিবেশনায় কনসার্টেও ভীড় হয় অহরহ। কিন্তু কুরআন প্রতিযোগিতা উপভোগ করতে স্টেডিয়াম ভর্তি মানুষ- শুনেছেন কখনও? হ্যাঁ, ইতিহাস তৈরি করা এমন কিছুই ঘটল আফ্রিকার রাষ্ট্র তানজানিয়ায় একটি স্টেডিয়ামে। লাখো মানুষ জড়ো হয়েছিল প্রতিযোগীদের কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনতে।quran_tanzania3

রমজানের ১৩ দিন আগ থেকেই তানজানিয়ার রাজধানী দারুস সালামের একটি স্টেডিয়ামে কোরআন প্রতিযোগিতা শুরু হয়। তেলাওয়াত ও মুখস্তকরণ (হিফজ) এই দুই বিভাগে অসংখ্য লোকজন এ প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতি বছরই দেশটিতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ভারত মহাসাগরের তীরে অবস্থিquran-tanzania-1-1ত পূর্ব আফ্রিকার একটি প্রজাতন্ত্র। জাতিগত বৈচিত্র্যে সমৃদ্ধ এই দেশটিতে প্রায় ১০০টির মতো ভিন্ন ভাষা প্রচলিত। ১৯৬৪ সালে তাঙ্গানিকা ও জাঞ্জিবার দেশ দুইটির একটি মিলিত ফেডারেশন হিসেবে তানজানিয়া প্রতিষ্ঠা করা হয়। তাঙ্গানিকার "তান" এবং জাঞ্জিবারের "জান" শব্দাংশ দুইটি থেকে দেশটির নাম "তানজানিয়া" রাখা হয়েছে।

আফ্রিকার এই দেশটি মুসলিম পর্যটকদের কাছে অতি জনপ্রিয়, কারণ এখানে রয়েছে অনেক আকর্ষনীয় মসজিদ এবং হালাল খাবারের দোকান।

সূত্র : ইসলামিক টিউনস

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর