শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

৭০০ চিকিৎসকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

syriaজাকারিয়া হারুন : জাতি সংঘ বলেছে, সিরিয়ায় গত ৫ বছরের গৃহযুদ্ধে চিকিৎসা একত্রিতকারী প্রতিষ্ঠানে বিমান হামলা ও বোমা নিক্ষেপে এখন পর্যন্ত ৭০০ এর চেয়ে অধিক ডাক্তার মারা গেছেন।

জাতিসংঘ বলেছে, সিরিয়ায় গত ৫ বছরের গৃহযুদ্ধের ফলে হাসপাতাল এবং চিকিৎসালয়ে বিমান হামলা এবং বোমা নিক্ষেপের প্রেক্ষিতে ৭০০’র চেয়ে অধিক ডাক্তার মারা গেছেন। এর বাইরে নার্স ও অন্যান্য কর্মকর্তা রয়েছে।

জাতিসংঘের তদন্ত টিমের রিপোর্টের ভিত্তিতে বলা হয়েছে, হাসপাতাল এবং অন্যান্য চিকিৎসালয়ে হামলা করার ফলে সিরিয়ায় ডাক্তার ও চিকিৎসা কর্মকর্তার অভাব প্রকট হয়েছে। বরং এমন কিছু এলাকা আছে যেখানে চিকিৎসকের লেশ মাত্র নেই। ওই রিপোর্টে আরো বলা হয়, অতর্কিত বিমান হামলা আর বোমা হামলায় সিরিয়ার হাসপাতাল, স্কুল, বাজার এমনকি মসজিদসমূহ ধবংসস্তূপে পরিণত হয়েছে।

উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত ২ লাখ ৮০ হাজার মানুষ ‍নির্মমভাবে নিহত হয়েছে। আর পুরো জনগোষ্ঠির অর্ধেক ইউরোপের দিকে অভিবাসন শুরু করছে।

সূত্র : এক্সপ্রেস উর্দু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ