মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানের সঙ্গে চুক্তি সই হয়েছে, বিস্তারিত শিগগির প্রকাশ হবে: ট্রাম্প সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু, ২৫ জুন পবিত্র আশুরা ৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

মসজিদের ভিতরেই মারধর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লক্ষ্মীপুরলক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতার জের ধরে মসজিদ কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলামকে মসজিদের ভেতরেই মারধর করা হয়েছে। শুক্রবার সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের পৌর ৩ নং ওয়ার্ডের বায়তুল মামু’র জামে মসজিদে এ ঘটনা ঘটে।

হাসপাতালে আহত শহিদুল ইসলাম জানান, প্রত্যেক দিনের মতো শুক্রবারে জুম্মার নামাজ পড়তে যান তিনি। মসজিদ সভাপতি কমিটির কাউকে না জানিয়ে নিজে নিজে হিসাব করে টাকা আত্নসাতের পরিকল্পনা করেন। এতে আমি দ্বিমত করলে পরিকল্পনা মোতাবেক আঃ মালেকের নেতৃত্বে বাশার,
তোফায়েল, সুজন, শান্ত দেশীয় অস্র দা, রড, ইট ও লাঠি দিয়ে মসজিদের ভিতর আমাকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়রা উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, একই গ্রামের আ. হালিমের পুত্র আ. মালেকের সাথে দীর্ঘ দিন তাদের (শহিদুল) জায়গা জমি সঙ্কান্ত বিরোধ চলে
আসছে। শুক্রবার মসজিদে জুম্মার নামাজ পড়তে যান সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। এ সময় মসজিদ কমিটির অন্য কাউকে না জানিয়ে টাকার হিসাব ঘোষণা করা হয়। এতে তিনি (কমিটির সাধারণ সম্পাদক) একমত পোষণ না করায় তাকে পিটিয়ে মসজিদ থেকে বাহির করে দেওয়া হয়। এতে তিনি অসুস্থ হয়ে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ